বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ১

পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ১

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৮০ পিস ইয়াবা, ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পঞ্চগড় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার তেতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আসামির নিজ দখলীয় তিন কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতবাড়ির শয়নকক্ষ থেকে ২৮০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে বাড়ির পশ্চিম পাশে থাকা একটি পুরাতন টিনশেড ঘরের খড়ির মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন তেতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের কৈলাস চন্দ্র সাহা ওরফে সতিশ ওরফে কলেজ (৩৮)। তিনি প্রফুল্ল চন্দ্র সাহার ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পঞ্চগড়ের পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করেছেন। জব্দকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com