বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টার মধ্যে ছাত্রদল নেতা বহিষ্কার

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টার মধ্যে ছাত্রদল নেতা বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি: গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা রাকিবুল হাসান আদিতমারী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন এবং জুলাইয়ের আন্দোলনের সক্রিয় অংশ নিয়েছিলেন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে তার সঙ্গে দলের অন্যান্য নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

আরো পড়ুন:  এক প্রান্তিক কণ্ঠস্বর কুড়িগ্রামের তাজু!

জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে “MD Rakibull Hasan” নামের ফেসবুক আইডি থেকে “টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন” শীর্ষক একটি পোস্ট দেওয়া হয়। পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করা হয়।

রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে জুলাই মাসের রক্তিম আন্দোলনে জেলা শহর ও আদিতমারীতে তিনি সামনের সারিতে সক্রিয় ভূমিকা পালন করেন।
এছাড়া ২০২২ সালে বিএনপির আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছিলেন বলেও জানা গেছে।

বহিষ্কার প্রসঙ্গে রাকিবুল হাসান বলেন, স্কুল জীবন থেকেই বিএনপির রাজনীতির প্রতি আমার আগ্রহ। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দলের অবস্থান আমাকে আকৃষ্ট করেছে। দশম শ্রেণি থেকেই ছাত্রদলের সঙ্গে যুক্ত আছি। জুলাইয়ের আন্দোলনে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি চাই এসব ঘটনার বিচার হোক এবং দেশের মানুষের জন্য গণভোট বাস্তবায়ন করা হোক। শুধু একটি পোস্ট দেওয়ার কারণেই আমাকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল বলেন, এর আগেও দলীয় কর্মকাণ্ড পরিপন্থী কর্মকান্ড করায় তাকে দুইবার শোকজ করেছি। ধারণা করেছিলাম সে অন্যকোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত সেটি প্রমাণিত হয়েছে। তার কারণে আমাদের দলের মান সম্মান ছোট হয়েছে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে বহিষ্কার করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com