বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃ’ত্যু শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বসতবাড়ি, লালমনিরহাটের ৫ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি রক্তাক্ত বরেন্দ্র প্রেসক্লাব : সাংবাদিক নেতার ওপর হামলার প্রতিবাদে স্তব্ধ রাজশাহী পঞ্চগড়ে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় নিহত ১, আহত ২ পঞ্চগড়ে কালবৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা এবার পঞ্চগড়ে গাছে ধাক্কা খেয়ে উল্টে গেল বাস, আহত ২০ যাত্রী এবার ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ফ্রিতে মোবাইল ফোনে দেখা যাচ্ছে শাকিবের ‘প্রিন্স’!
আগুন কেড়ে নিলো জীবিকার ভরসা, চরফ্যাশনে ৫ দোকান ভস্মীভূত

আগুন কেড়ে নিলো জীবিকার ভরসা, চরফ্যাশনে ৫ দোকান ভস্মীভূত

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক।। ভোলার চরফ্যাশন উপজেলার বজলু বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই শেষ হয়ে গেছে বহু দিনের কষ্টে গড়া ব্যবসা নিঃস্ব হয়ে পড়েছেন কয়েকজন ব্যবসায়ী।

‎রবিবার (২২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৪ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের বজলু বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

‎গভীর রাতে হঠাৎ আগুন দেখে ছুটে আসেন স্থানীয়রা, কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ রূপ ধারণ করে।

‎প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে মা কসমেটিক, শরিফ স্টোর, মুন্সি স্টোর, মিরাজ স্টোর ও জাকির স্টোর সম্পূর্ণ পুড়ে যায়।

‎ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিরাজ ভেঙে পড়া কণ্ঠে বলেন,

‎এক রাতেই সব শেষ হয়ে গেল। এই দোকানটাই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। এখন কীভাবে চলবো বুঝতে পারছি না।

‎অন্য ব্যবসায়ী শরিফ বলেন, অনেক কষ্ট করে দোকানটা দাঁড় করিয়েছিলাম। আগুনে সব পুড়ে গেছে। আমরা এখন একেবারে নিঃস্ব। সরকারের কাছে সহযোগিতা চাই।

‎ব্যবসায়ীরা জানান, দোকানের মালামাল ও ঘরসহ তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ এ বিপর্যয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

‎চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ জানান, রাত ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ধারনা করা যাচ্ছে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। এবং 

‎ক্ষতিগ্রস্ত দোকান মালিকদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থিক সহয়তnm


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com