বিজ্ঞাপন:
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

ডেস্ক রিপোর্ট ::বাগেরহাটে সড়কের পাশে খাদে পড়ে গেছে হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিয়ের যাত্রীবাহী বাস। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর পাশের মসজিদের মুসল্লি ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।


আজ শুক্রবার (৬ মার্চ) দুপুরে জুমার নামাজের পর বারাকপুর-পোলেরহাট সড়কের ফকির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বাসটি যশোর থেকে কালিবাড়ি এলাকায় যাচ্ছিল। পথে ফকির বাড়ি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর পাশের মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা দ্রুত সহযোগিতার হাত না বাড়ালে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত উদ্ধার তৎপরতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com