বিজ্ঞাপন:
দক্ষিণ আইচায় ৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দক্ষিণ আইচায় ৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ মো. হাছনাইন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।


‎শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা বাজারে রিয়াজের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. হাছনাইন দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফিরোজ ফরাজির ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে নজরদারিতে রাখে এবং পরে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। অভিযানটি পরিচালনা করেন দক্ষিণ আইচা থানার এসআই শাহীন। এ সময় তার সঙ্গে পুলিশের একটি দল উপস্থিত ছিল।



‎দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ হাছনাইনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com