পারভেজ আহমেদ, নরসিংদী::নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের ত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন করা হয়।

আজ বুধবার ঘোড়াশাল পৌরসভা হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইসতিয়াক আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাদের অবদান জাতি কখনো ভুলবে না। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা-মো:হাবিব উল্লাহ খান।সমাজসেবা উন্নয়ন কর্মকর্তা মো:মাহাবুব আলম,বীর মুক্তিযোদ্ধা পবিত্র দত্ত,বীর মুক্তিযোদ্ধা মরতুজ আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুর ইসললাম।
Leave a Reply