বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে কিশোরকে ছুরিকাঘাতে হ’ত্যা, বাড়িঘর ভাঙচুর মিছিলের নিরাপত্তা চায় ছাত্রলীগ, আশ্বস্ত এনসিপি নেতার ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ পঞ্চগড়ে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত এবারের বিশ্বকাপে অতিরিক্ত ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড ইয়াবাসহ আটক নারীর ছবি এআই দিয়ে তৈরি, সৌন্দর্য দেখে ফেসবুকে ভাইরাল কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহম্মেদের উঠান বৈঠক অনুষ্ঠিত অপারেশনের সময় খুলে রাখা স্বর্ণের চেইন হারানোর অভিযোগ নার্সের বিরুদ্ধে, প্রতিবাদে ডিউটি বাদ দিয়ে মহাসড়কে মানববন্ধন
নানা মানুষের অভিযোগ লেখা সেই,রাইটার বকুলের বাড়িতে লাগাতার চুরির অভিযোগ

নানা মানুষের অভিযোগ লেখা সেই,রাইটার বকুলের বাড়িতে লাগাতার চুরির অভিযোগ

খাজা রাশেদ,লালমনিরহাট::লালমনিরহাট পৌরসভার ০২ নং ওয়ার্ড নবীনগর এলাকার বাসিন্দা, নুরুজ্জামান বকুলের বাড়িতে প্রায় তিন মাসে নগদ টাকাসহ আনুমানিক দুই লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ নুরুজ্জামান বকুল লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।




‎অভিযোগ থেকে জানা যায়, নুরুজ্জামান বকুল ফাঁকা জায়গায় দোলা জমি ভরাট করে বাড়ি নির্মাণ করে পঁচিশ বছর যাবৎ বসবাস করে  করছেন। বকুল শহরের স্বর্ণকার পট্টিতে কম্পিউটারের দোকানে কাজ করে দীর্ঘদিন যাবৎ  জীবিকা নির্বাহ করে আসছেন  বকুলের স্ত্রী বিশেষ কারণে ( মানসিক রোগী) বাড়ির বাহিরে থাকেন। বকুল প্রতিদিন সকালে বাড়িতে তালা দিয়ে কর্মস্থলে যায় এবং রাতে বাড়িতে আসেন।এমতাবস্থায় গত ২৫-০৮-২০৫ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিট থেকে ১৫- ১১-২০২৫ ইং তারিখ পর্যন্ত অজ্ঞাতনামা চোরেরা নগদ টাকা, সেলাই মেশিন, লোহার খাঁচা, টিনের বেড়াসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি করে।


‎এছাড়াও তার বাড়ির ফাঁকা জায়গায় অজ্ঞাত ১০/১২ জন ছেলে গভীর রাত পর্যন্ত বিভিন্ন প্রকার মাদক  সেবন করেন বলেও উক্ত অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী নুরুজ্জামান বকুল।


‎এই ঘটনায় ভুক্তভোগী বকুল বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রায় প্রতিদিন বাড়িতে চুরি হচ্ছে। গত কয়েক মাসে নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। এছাড়াও তার জীবন ঝুঁকিতে আছে বলেও জানান তিনি ।



‎এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাড়ি চুরির ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com