বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলে বড় ভাইয়ের চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ওসির বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ, ভিডিও ভাইরাল বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ গৃহকর্মীকে নির্যাতন, পুলিশ দম্পতি কারাগারে নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০ ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নামালেন প্রধান শিক্ষক, অনুমতির দাবিকে ‘মিথ্যা’ বলছে প্রশাসন
হাদিকে গুলি করা অপরাধীরারা দেশেই, তাদের ধরাছোঁয়ার বাইরে নেওয়ার চেষ্টা চলছে: জুমা

হাদিকে গুলি করা অপরাধীরারা দেশেই, তাদের ধরাছোঁয়ার বাইরে নেওয়ার চেষ্টা চলছে: জুমা

ডেস্ক রিপোর্ট::ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা অপরাধীরা দেশেই আছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তাদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ দাবি করেছেন ফাতিমা তাসনিম জুমা। তিনি লিখেছেন, ‘প্রধান উপদেষ্টার সাথে সেদিন সাক্ষাৎ এর সময় তারা আমাদের কনফার্ম করেছেন, ঘটনার ৩-৪ ঘণ্টার মধ্যে বর্ডার সিল করা হয়েছে।’

ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘এটা স্পষ্ট যে অপরাধী এখনো দেশেই আছে। বর্ডার পার করেছে এই প্রোপাগাণ্ডা ছড়িয়ে তাদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং একে ওকে ধরে ব্যাপারটা নরমালাইজ করার চেষ্টা করছে। ফয়সালসহ পুরো সিন্ডিকেটকে গ্রেপ্তার করতে হবে। জীবিত অবস্থায় আমাদের সামনে হাজির করতে হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com