বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর প্রতিনিধি::গাজীপুরের কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৫-২৭) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি মোঃ ইমারত হোসেন (দৈনিক জনকণ্ঠ,দৈনিক যায়যায়দিন ) ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর (দৈনিক আজকালের খবর) ও সাংগঠনিক সম্পাদক (দৈনিক বাংলা,আনন্দ টিভি ) কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি, আফসার খাঁন বিপুল নির্বাচিত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) কালিয়াকৈর মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন হয়। নির্বাচন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হোসাইন।

সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। পরে ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার ও উপজেলা ভূমি অফিসের কানুনগো আব্দুল আলীম, অপর নির্বাচন কমিশনার ও দীপ্ত টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি, প্রিসাইডিং ও পোলিং অফিসারসহ বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক ও নেতারা। নবগঠিত প্রেসক্লাবের ১৫ সদস্য কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মাসুদ রানা, (এশিয়ান টিভি) যুগ্ম সম্পাদক সাগর আহম্মেদ, (দেশ রুপান্তর,আলোকিত বাংলাদেশ ) অর্থ সম্পাদক ফজলুল হক,(আমাদের নতুন সময়) প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মনির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদুর রহমান, যুব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান, আইন ও সাহিত্য সসম্পাদক কামরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোরশেদুল আলম পালন, ধর্মবিষয়ক সম্পাদক মনির হোসেন, (এইচ টিভি) নির্বাহী সদস্য মোশারফ সিকদার,( দৈনিক ডাকবেলা) ও জাকির হোসেন, (বাংলাদেশ সমাচার)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com