কেফায়েত উল্লাহ্, নিজস্ব প্রতিবেদক::লালমনিরহাট পৌরসভার ০১ নং ওয়ার্ড বর্ডার গার্ড কলেজ সংলগ্ন দুইটি ভবনের কাজ নিয়ে বিপাকে ভবনের পিছনের বাসিন্দা ও চলাচল কারিরা।

একটি ভবন ৫ তলা পর্যন্ত কাজ প্রায় শেষেরদিকে ও অন্য ভবনের ২ তালা পর্যন্ত ছাঁদ হয়েছে।
৫ তলা ভবনের ঠিকাদার বাবুর কাছে রাস্তা দখল করে ভবনের কাজ, চলমান সমস্যা নিয়ে বিস্তারিত জানতে চাইলে ও ভবনের মালিকের নাম জানতে চাইলে প্রতিদিনের বাংলাদেশসহ সাংবাদিকদের উপর চড়াও হয় ঠিকাদার বাবু।

পরবর্তীতে বাবু জানায়, ৫ তলা ভবনের মালিক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (মহেন্দ্রনগর শাখার) ম্যানেজার আপিয়া চৌধুরী। চৌধুরী জানা যায় আপিয়া চৌধুরীর স্বামী মুশফিক কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
৫ তালার ঠিকাদার বাবু বলেন, এলাকাবাসীর দাবি ভবনে ঢুকার সিরির কিছু অংশ রাস্তায় পরেছে যা ভেঙ্গে দিবে বলে জানায় ঠিকাদার বাবু।
এলাকাবাসীর দাবি ৫ তলা ভবনের পিছনেও রাস্তার সীমানায় দিয়েছে তাদের ভবনের প্রাচীর। যার ফলে সংকোচিত হয়েছে।ভবনের পিছনে প্রায় ২৫ টি পরিবারের বসবাস।
যেখানে কোন এম্বুলেন্স বা ফায়ার সার্ভিস পৌঁছার মতো পরিস্থিতি নেই বললেই চলে।
এমনকি বর্তমানে ভবনের সামনে মালামালের গাড়ি ঢুকলে বন্ধ হয়ে যায় পুরো রাস্তা।
রাস্তা দখল করে ভবন নির্মানের বিষয়ে কাস্টমস কর্মকর্তা জনাব মুশফিকের সাথে কথা হলে, তিনি তার ভবনের ঠিকাদারের সাথে কথা বলতে বলেন। কাস্টমস কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয় আপনার জমির সীমানা অনুযায়ী আপনার ৫ তালা ভবনটি নিয়ম অনুযায়ী হয়ে কি না।দুই বার এমন প্রশ্ন করায় কোন জবাব ছাড়া ফোন কেটে দেয় সেই কাস্টমস কর্মকর্তা। পরবর্তীতে তার সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করলেও আর ফোন রিসিভ করে না ঐ কর্মকর্তা।
এলাকাবাসী জানায়, ভবন গুলোর কাজ করা হয়েছে পৌরসভার নিয়ম অমান্য করে। এ নিয়ে পৌরসভায় এলাকাবাসী লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানায়।

অপর ভবনের মালিক কতৃপক্ষ দেশের বাহিরে থাকায় তার ভাইয়ের সাথে কথা হলে তিনি বলেন, তার বোন রংপুর মেডিকেলে মুমূর্ষ অবস্থায় রয়েছে।রংপুর থেকে লালমনিরহাটে আসার পরে তিনি রাস্তা দখল করে থাকলে,এলাকাবাসীর সুবিধার্থে তা ছেড়ে দিবে বলে আশ্বস্ত করেন তিনি।
এলাকাবাসীর পৌরসভায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে ৩০ অক্টোবর দুপুরে দুই ভবনের কাজ স্থগিত করে প্রশাসন।
Leave a Reply