বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
কোটি টাকা আত্মসাতের চেষ্টা,জনতার হাতে আটক পিংকি বেগম

কোটি টাকা আত্মসাতের চেষ্টা,জনতার হাতে আটক পিংকি বেগম

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::‎ভোলার চরফ্যাশনে কোটি টাকা আত্মসাতের চেষ্টায় দক্ষিণ আইচা ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক ও প্রয়োজন সমবায় সমিতির মালিক পিংকি বেগমকে আটক করেছে জনতা।


‎শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা বাজারে অবস্থিত ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক শাখা থেকে আসবাবপত্র সরিয়ে পালানোর সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নারী উদ্যোক্তা পরিচয়ে পিংকি বেগম দক্ষিণ আইচা থানার বিভিন্ন এলাকায় গ্রাহকদের বিভিন্ন প্রকল্পে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করে আসছিলেন। কিন্তু পরবর্তীতে গ্রাহকরা টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে টাকা না দিয়ে তালবাহানা করতে থাকেন।

‎শনিবার দুপুরে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন এবং তাকে ব্যাংক শাখায় আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতা দাবি জানায় টাকা ফেরত না দিলে পিংকিকে ছাড়ব না।

‎এদিকে খবর ছড়িয়ে পড়লে শতাধিক ভুক্তভোগী গ্রাহক ঘটনাস্থলে জড়ো হন এবং ক্ষোভ প্রকাশ করেন।



‎ভুক্তভোগী রহিমা বেগম বলেন, আমার ১৪ হাজার টাকা আটকা রয়েছে। আমরা শুধু আমাদের টাকাটা ফেরত চাই।

‎আরেক গ্রাহক আলোকতাজ বেগম জানান,আমার ৭ হাজার টাকা আছে। সে পালিয়ে যাবে শুনে আমি ছুটে এসেছি।

‎বিউটি বেগম বলেন, আমার ১৬ হাজার টাকা, সাজেদা বেগম বলেন, আমার ২৫ হাজার টাকা, আইয়ুব আলী বলেন, আমার ৭০ হাজার টাকা, আখতার ঘরামীর বলেন, আমার ৭ লাখ টাকা, এবং রুমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ২৫ লাখ টাকা আটকা রয়েছে। আমরা আর ধৈর্য রাখতে পারছি না।

‎ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত ন্যায়বিচার ও ক্ষতিপূরণ ফেরতের দাবি জানান।

‎এ বিষয়ে আটক পিংকি বেগম জানান, আমি এখনো আটকা আছি, সরাসরি কিছু বলতে পারিনি। তবে দ্রুত গ্রাহকদের টাকা ফেরতের ব্যবস্থা করব।



‎দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগীদের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদ লেখা পর্যন্ত রাত ৯ টা পর্যন্ত পিংকি বেগম দক্ষিণ আইচা ডাচ্ বাংলা এজেন্ট শাখায় আটকা রয়েছে। 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com