বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল বিডিইআরএম লালমনিরহাট জেলা শাখার আয়োজনে, আলোচনা সভা অনুষ্ঠিত ‎ নবীর (সা.) অবমাননায় মৃত্যুদণ্ডের আইন চাইলেন এমপি হানজালা ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাসেল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ গতকাল ১৯ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) বেলা ৩টায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও রংপুর বিভাগীয় সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ, আসাদুল হাবিব দুলু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক নেতা ফরিদ খাঁন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম, আহ্বায়ক, রংপুর জেলা বিএনপি। এ কে এম মমিনুল হক যুগ্ন-সাধারন সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপি। মোঃ আফজল হোসেন সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপি। এ কে এম মইনুল হক বিভাগীয় প্রধান, এনটিভি রংপুর বিভাগ। মোঃ ফরিদ হোসেন চেয়ারম্যান শাহ্ আলী পরিবহনসহ বাংলাদেশ প্রেসক্লাবের আট জেলার সভাপতি/সম্পাদক ও সংগঠনের প্রায় তিনশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

সম্মেলনে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সাংবাদিকদের নিরপেক্ষ ও নির্ভুল সংবাদ পরিবেশন করতে হবে। একই সাথে তিনি আরো বলেন সাংবাদিকরা সঠিক সংবাদ প্রচার করার জন্য বিভিন্নভাবে নির্যাতিত হয়ে থাকে। সাংবাদিক হলো দেশের জাতীয় সম্পদ। সমাজের বিভিন্ন ঘটনা দূর্ঘটনার বস্তুনিষ্ঠ সঠিক তথ্য সংগ্রহের জন্য অনেক সময় সাংবাদিকদের বিভিন্ন রকম হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়। বহু সমস্যা উপেক্ষা করে তারা তাদের দায়িত্ব পালন করে সমাজে অনেক ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব সারা বাংলাদেশে সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ায় সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন তিনি।

তিনি আরো বলেন, সাংবাদিক পেশা একটি মহান পেশা এ পেশার স্বচ্ছতায় ধরে রাখতে হলে অবশ্যই একজন সাংবাদিকের সঠিকভাবে কলম চালাতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সংবাদকর্মীদের জন্য একটা প্রশিক্ষণীয় স্কুলের ব্যবস্থা করার কথা মনে থাকবে। তিনি বলেন, যে রাঁধে তার সমালোচনা হবেই যে রাঁধতেই জানেনা তার সমালোচনা শোনার এতো শোনার সময় নেই। তিনি সাংবাদিক নেতা ফরিদ খাঁনের প্রসংশা করে বলেন, তার নেত্বতে ৭৩ হাজার সাংবাদিক তাদের নিজস্ব কর্মদক্ষতা এগিয়ে চলছে এর জন্য তার প্রতি রইলো শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

সম্মেলনে রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন প্রধান অতিথির নিকট প্রস্তাব করেন, আগামী দিনে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে পাঠ্যপুস্তকে সাংবাদিক সম্পর্কে কিছু কথা লেখার জন্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম।

সঞ্চালনায় ছিলেন দেশ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক জামাল বাদশা।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com