বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃ’ত্যু

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃ’ত্যু

খাজা রাশেদ,লালমনিরহাট::লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিবরাম মৌজার, পালপাড়ায় পারিবারিক কলহের জেরে পাষণ্ড ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


‎রবিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত সুশীলা কর্মকার (৫৫) মৃত.ভেললো কর্মকারের স্ত্রী, আর অভিযুক্ত ছেলে নিমাই কর্মকার (২৮)।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যায়। এ নিয়ে শনিবার রাতে পরিবারের মধ্যে ঝগড়াঝাটি বাঁধে। পরে,নিমাই স্থানীয় বড়বাড়ি বাজারে গিয়ে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এবং ধারালো অস্ত্র দিয়ে দু-একজনকে আঘাত করেন।

‎খবর জেনে মা সুশীলা কর্মকার ছেলে নিমাই কে শান্ত করতে গেলে নিমাই ক্ষিপ্ত হয়ে তার ওপরও ছুরি চালায়।সে সময়ে,ভাই কানাই মাকে রক্ষায় এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে নিমাই । স্থানীয়রা আহত সুশীলাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান  এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



‎স্থানীয়দের বরাত দিয়ে আরও জানা গেছে, নিমাই কর্মকার মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কিছুদিন আগে তাকে চিকিৎসার জন্য পাবনায় নেওয়া হয়েছিল।

‎এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার রায় বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত নিমাই কর্মকারকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com