বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শার্শায় যুবদল নেতার বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ

শার্শায় যুবদল নেতার বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে এ ঘটনা ঘটে। এই বিষয়ে শুক্রবার (৪ অক্টোবর) রাত ১০ দিকে আসাদ জিজ্ঞাসার জন্য থানায় নিয়ে আসে।

অভিযুক্ত আসাদ গোকর্ণ গ্রামের রেজাউল ইসলামের ছেলে। স্থানীয়দের অভিযোগ, আসাদ দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানাভাবে উত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার সকালে কিশোরীকে একা পেয়ে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

দরিদ্র ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসাদ ঘটনাটি পুলিশে না জানাতে চাপ প্রয়োগ করছিল। প্রতিবেশিরা জানান, আসাদ একজন বখাটে ও মাদকাসক্ত ব্যক্তি এবং এর আগেও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল।
ঘটনার খবর পেয়ে শার্শা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত আসাদকে থানায় নিয়ে আসে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদকে থানায় নিয়ে এসেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com