বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মরুভূমির হাত থেকে দেশকে রক্ষায় খাল খনন ও নদীভাঙন এলাকায় মানুষের পাশে থাকার উদ্যোগ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্কুল ফিডিংয়ের দুধ চুরি, ছাত্রদল নেতা বহিষ্কার দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার ভোটকেন্দ্র নিয়ে বিরোধ, সাদুল্লাপুরে দুই গ্রামের মুখোমুখি অবস্থান কাশিমপুরের হাতিমারা কলেজে বাউবি এইচ.এস.সি. প্রোগ্রামের বই বিতরণ, ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত। লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’
সোনামনিরা কেমন আছো, নকল আর চলবে না: শিক্ষামন্ত্রী

সোনামনিরা কেমন আছো, নকল আর চলবে না: শিক্ষামন্ত্রী

তাহমিনা আক্তার,ঢাকা: জাতীয় সংসদে আবেগঘন ভঙ্গিতে শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, “আমি অতি আদরের সোনামনিদের জন্য বলব- তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো? লেখাপড়া করতেই হবে। নকল, প্রশ্নফাঁস, জালিয়াতি- কোনো কিছুই আর চলবে না।”

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষাব্যবস্থায় অনিয়ম, বিশেষ করে নকল ও প্রশ্নফাঁসের মতো অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় পাস করার জন্য নয়; বরং নৈতিকতা, দক্ষতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার জন্যও গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের সৎভাবে পড়াশোনা করে নিজেদের যোগ্য করে তোলার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

এদিকে, নকল ও প্রশ্নফাঁস নিয়ে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক কিছু বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তার বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ও ট্রলও দেখা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com