বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ক্যারাম খেলা নিয়ে উত্তেজনা, জকসুর ক্রীড়া সম্পাদককে নারী শিক্ষার্থীর থাপ্পড় রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার তিন বান্ডিল খাতা সোনামনিরা কেমন আছো, নকল আর চলবে না: শিক্ষামন্ত্রী পবা দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন : আহবায়ক মোজাহার, সদস্য সচিব রবিউল কালবৈশাখী ও বজ্রসহ ভারী বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে সারা দেশ ‎লালমনিরহাটে মা’দক মা’মলায় ইউপি চেয়ারম্যানের কারাদ’ণ্ড ‎ সুন্দরগঞ্জে কলা খাওয়ার লোভ দেখিয়ে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার থৈ থৈ পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন পঞ্চগড়ে ট্রাক চাপায় আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুলে পৌঁছেই লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু
‎লালমনিরহাটে মা’দক মা’মলায় ইউপি চেয়ারম্যানের কারাদ’ণ্ড ‎

‎লালমনিরহাটে মা’দক মা’মলায় ইউপি চেয়ারম্যানের কারাদ’ণ্ড ‎

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাটে ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায়, দায়ের করা মাদক মামলায় আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যানসহ দুই ব্যক্তিকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।


‎​বুধবার (২৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রওশন আলম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

‎​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, হুমায়ুন আহমেদ কবির, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। সেকেন্দার আলী (৪৫) হুমায়ুন আহমেদ কবিরের সহযোগী।

‎​আদালত সূত্র জানায়, কারাদণ্ডের পাশাপাশি উভয় আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। রায় ঘোষণার পর কড়া পুলিশি পাহারায় আসামিদের জেলহাজতে পাঠানো হয়।



‎​মামলার এজাহার অনুযায়ী, ২০১২ সালের ১৬ মে হুমায়ুন আহমেদ কবির একটি পিকআপ ভ্যানে ভুট্টা বোঝাই করে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ওই পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালায়। এ সময় ভুট্টার আড়ালে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

‎​ঘটনাস্থল থেকেই হুমায়ুন আহমেদ কবির ও তার সহযোগী সেকেন্দার আলীকে আটক করা হয়। ওই দিনই লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।


‎​রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধীদের উপযুক্ত শাস্তি হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এর মাধ্যমে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আরও দৃঢ় হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com