বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রে’প্তার সুন্দরগঞ্জে সাংবাদিকের গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, টাকা-স্বর্ণালঙ্কার লুট দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার তিন বান্ডিল খাতা

রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার তিন বান্ডিল খাতা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত অবস্থায় সড়কের পাশে পাওয়া গেছে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন বান্ডিল খাতা, যা পরে শিবপুর মডেল থানায় জমা দেওয়া হয়। বুধবার (২৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান।

জানা যায়, গত রবিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজসংলগ্ন সড়কের পাশে তিনটি বান্ডিল খাতা পড়ে থাকতে দেখেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের নাসির উদ্দীনের ছেলে রাহিম। তিনি খাতাগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যান। পরদিন সোমবার পাশের এক ব্যক্তিকে দেখালে নিশ্চিত হওয়া যায়, এগুলো এসএসসি পরীক্ষার খাতা। পরে পরামর্শ অনুযায়ী রাহিম থানার সঙ্গে যোগাযোগ করে খাতাগুলো জমা দেন।

রাহিম বলেন, ‘বাড়ি ফেরার পথে বিকেলে রাস্তার পাশে বান্ডিল দেখতে পেয়ে আমি এগুলো বাড়িতে নিয়ে আসি। পরে প্রতিবেশী ভাইকে দেখালে নিশ্চিত হই এগুলো পরীক্ষার খাতা। তার পরামর্শেই আমি খাতাগুলো থানায় জমা দিয়ে দেই।’

এ বিষয়ে শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান জানান, রাহিম খাতাগুলো উদ্ধার করে থানায় জমা দেন। পরে বিষয়টি শিবপুর উপজেলার ইউএনওকে জানানো হয়। ইউএনও ও ওসির উপস্থিতিতে পুনরায় সিলগালা করে খাতাগুলো শিবপুর উপজেলা পোস্ট অফিসে পাঠানো হয়। সিলগালা করা তিনটি প্যাকেটে এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের মোট ২৬৮টি খাতা ছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com