বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সার সংকটের গুজব উড়িয়ে গুদামে তদারকি, সাদুল্লাপুরে বাড়ছে বরাদ্দ তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু জগদল বাজারে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগ, অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান মৃত্যুর দাবি গাজীপুরের কোনাবাড়ী ১২ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন
নীলফামারীর সৈয়দপুরে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে মার্কেট দখলের অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে মার্কেট দখলের অভিযোগ

নিউজ ডেস্ক ::নীলফামারীর জেলার সৈয়দপুরে বিএনপির সাইনবোর্ড টাঙিয়ে একটি মার্কেট দখলের অভিযোগ উঠেছে। বাঙালিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আমিনুল ইসলাম।

এ বিষয়ে আমিনুল ইসলামের অভিযোগ, বাঙালিপুর চৌমুহনী বাজারে তার একটি মার্কেট রয়েছে। তিনি ২০১১ সালে জমি কিনে সেখানে মার্কেটটি নির্মাণ করেন। সেখানে গোডাউন ও দোকান ভাড়া দেওয়া আছে। মার্কেটের পেছনে কিছু খালি জায়গা রাখা হয়েছিলো। গত শুক্রবার বিকেলে রেজাউল খান রেজা তার সহযোগীদের নিয়ে এসে মার্কেটটি জোর করে দখল করেন। বাঁধা দিলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে মার্কেটের দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

আমিনুল ইসলাম দাবি করেন, রেজা মার্কেট ছাড়ার জন্য তার কাছে ১০ লাখ টাকা দাবি করেছেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আরও ক্ষতি করার হুমকি দেন। এরপর মার্কেটে বিএনপির ইউনিয়ন কার্যালয়ের সাইনবোর্ড লাগানো হয়।

অভিযুক্ত রেজাউল খান রেজা অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারও মার্কেট দখল করিনি। জায়গাটি আমার নিজস্ব ক্রয়কৃত জমি। সেখানে আমি সাইনবোর্ড লাগিয়েছি।

এ নিয়ে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, ঘটনার কথা শুনেছি, খোঁজখবর নেওয়া হচ্ছে। দলের নাম ভাঙিয়ে কেউ দখল বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষকে বলা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com