বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
লালমনিরহাটে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেফতার-৮ ‎

লালমনিরহাটে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেফতার-৮ ‎

‎খাজা রাশেদ,লালমনিরহাট::লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ জন  সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময়ে, তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।



‎জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এই চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন-মোঃ মকবুল হোসেন,মিলন মিয়া, রাকিব হোসেন,সোহেল, মাসুদ রানা,আল-আমিন, জাহিদ ইসলাম ও রহমতুল্লাহ।

‎তারা লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলা ও রংপুর জেলার গংগাচড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।


‎পুলিশ জানায়,অভিযানের শুরুতে প্রথমে কালীগঞ্জ থানার তেতুলতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে চক্রের মূল হোতা মোঃ মকবুল হোসেন ও সহযোগী মিলন মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন লাল-কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।



‎পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা থানা এলাকায় ধারাবাহিক অভিযানে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময়ে বিভিন্ন স্থান থেকে আরও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎পুলিশের দাবি,এই চক্রটি দীর্ঘদিন ধরে লালমনিরহাটসহ আশপাশের জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিল।
‎ চোরাই মোটরসাইকেলগুলো সীমান্তবর্তী এলাকায় বিক্রি করে তারা সক্রিয়ভাবে চক্র পরিচালনা করছিল।

‎এ বিষয়ে, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদত হোসেন সুমা (বিপিএম বার) জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চোর চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com