বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা নিয়ে ব্লাস্টের সভা পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত উপদেষ্টা হওয়ার কালে দোসর ভালো লাগে, এখন লাগে না’ মাদারীপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর–কনেসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন:স্বরাষ্ট্রমন্ত্রী চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ
বাংলাদেশে পিআরের কোনো স্থান নেই: নাজিম উদ্দীন আলম

বাংলাদেশে পিআরের কোনো স্থান নেই: নাজিম উদ্দীন আলম

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::‎ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা চলছে। কোনো ছোটখাটো বিষয় নিয়ে নির্বাচনকে ব্যাহত হতে দেওয়া যাবে না। কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে পিআর নিয়ে আন্দোলনে নেমেছে, বাংলাদেশের মানুষ পিআর গ্রহণ করবে না। তারা তাদের প্রিয় ও কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নিতে চায়।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে চরফ্যাশন উপজেলা সদরে ৩১ দফা সংস্কারের লিফলেট বিতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

‎নাজিম উদ্দীন আলম আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, নেতাকর্মীরা স্ব-স্ব এলাকায় গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব সুন্দরভাবে উদযাপনে সহযোগিতা করবে। তিনি আশা প্রকাশ করেন, সকল নেতাকর্মী উৎসবে সম্পৃক্ততা দেখাবেন।

‎উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, যুগ্ম-সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, সাবেক দপ্তর সম্পাদক মাওঃ রফিক আছলামী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ এবং উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি রিয়াজ সিকদার।

‎এছাড়াও চরফ্যাশন উপজেলা বিএনপি এবং ২১টি ইউনিয়ন থেকে আগত প্রায় ৩০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com