বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
ভুল ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ পিপি হিরনের

ভুল ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ পিপি হিরনের

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি;;চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি হযরত আলী হিরন দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে ভিত্তিহীন ও মনগড়া দাবি হিসেবে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন।


‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পিপি হিরন লিখিত প্রতিবাদে জানান, গত ২৪ সেপ্টেম্বর অনলাইনে এবং ২৫ সেপ্টেম্বর প্রিন্টে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত চরফ্যাশনে ইউএনওর লুটপাটের তথ্য, হত্যা মামলায় ফাঁসানোর হুমকি শিরোনামের প্রতিবেদনের মধ্যে তার নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে দেওয়া হয়েছে।

‎পিপি হিরন বলেন, প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে নানা ভিত্তিহীন ও কল্পিত অভিযোগ আনা হয়েছে। যেমন, আমি কোনো রাজনৈতিক নেতা বা কর্মকর্তার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছি বা বিভিন্ন মামলায় অনৈতিক প্রভাব ব্যবহার করেছি, এবং আমার দেশ চরফ্যাশন প্রতিনিধিকে হুমকি দিয়েছি এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।



‎তিনি আরও বলেন,আমার কর্মকাণ্ড সবসময় আইন ও বিধিমালা মেনে পরিচালিত হয়েছে, এবং কোনো রাজনৈতিক প্রভাব বা আর্থিক লেনদেন আমার সিদ্ধান্তকে প্রভাবিত করে না। এই ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রতিবেদনের মাধ্যমে জনমনে ভুল ধারণা সৃষ্টি হয়েছে। আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com