বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সাদুল্লাপুরে নির্ধারিত দামেই কৃষকের হাতে মিলছে ইউরিয়া সার তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু জগদল বাজারে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগ, অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান মৃত্যুর দাবি গাজীপুরের কোনাবাড়ী ১২ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন
দিনাজপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক::দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রামে ছেলের লাঠির আঘাতে নুরবানু বেগম (৫০) নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পালশা পাঠানপাড়ার মো. আলম সরকারের মেজো ছেলে মো. ওয়াজেদ আলী (২৭) সকালে মায়ের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওয়াজেদ আলী ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় নুরভানু বেগমকে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট এবং সেখান থেকে বগুড়ায় নেওয়ার পথে বিকেলে তিনি মারা যান।

নিহতের স্বামী মো. আলম সরকার বলেন, ওয়াজেদ আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বিভিন্ন সময়ে চিকিৎসা করানো হলেও স্থায়ী সমাধান হয়নি।

পালশা পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক বলেন, ওয়াজেদ আলী প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন। গ্রামে ঘুরে বেড়ানো, অযথা কথাবার্তা বলা, হাসিঠাট্টা করা এবং লোকজনের কাছে টাকা চাওয়াসহ নানা আচরণ ছিল তার দৈনন্দিন জীবনের অংশ।

এ বিষয়ে হাকিমপুর থানার ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে পাশের গ্রাম থেকে আব্দুল ওয়াজেদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com