বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোরবানির হাটে নজর কাড়তে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ জামিন পেয়ে খুন করতে এসে নিজেই খুন হলেন যুবলীগ নেতা অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে পটুয়াখালীর ৪ ছাত্রী নিখোঁজ ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার পঞ্চগড়ের আলোচিত এসপি মো. মিজানুর রহমান প্রত্যাহার কাউনিয়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, দুলাভাই গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ‘দুধ ভেবে’ বিষপানে দাদির মৃত্যু, নাতনি হাসপাতালে

ঠাকুরগাঁওয়ে ‘দুধ ভেবে’ বিষপানে দাদির মৃত্যু, নাতনি হাসপাতালে

ডেস্ক রিপোর্ট::ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে বিষপানে আকলিমা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার নাতনি আফসানা (২০ মাস) ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কসিবর আলীর বাড়িতে এ ঘটনাটি ঘটে। মৃতা ওই গ্রামের কসিবরের স্ত্রী।

স্থানীয়রা জানান, নাতনি আফসানার মল প্রায়ই শক্ত হয়ে যেত। এ কারণে তাকে গুড়া দুধজাতীয় খাবার খাওয়ানো হত। কিন্তু অক্ষরজ্ঞান না থাকায় দাদী আকলিমা বিষের প্যাকেটকে গুড়া দুধ ভেবে ভুল করে নিজেও খান এবং নাতনি আফসানাকেও খাওয়ান। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন। আফসানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম সরকার বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com