বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বিবিসি বাংলাকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহদীর লিগ্যাল নোটিস জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড,‎ দরিদ্র পরিবারের মুখে হাসি প্রাথমিক বৃত্তিতে ৮০–২০% কোটা: মেধার স্বীকৃতি নাকি শিক্ষাক্ষেত্রে নতুন বৈষম্যের সূচনা? ‎কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন লালমনিরহাটে জামিনের পর ডিবির হাতে আ/ট/ক আ. লীগ নেতা, আবারও পেলেন জামিন জীবিত থাকা সত্ত্বেও এনআইডিতে মৃত চরফ্যাশনের ইসমাইল ‎ নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট, জামাতা ও তার বাবা আটক
উত্তরা চা কারখানায় তৈরী চা হিসাবে গড়মিল, ২৬ দিনেও শোকজের জবাব দেননি পরিচালক

উত্তরা চা কারখানায় তৈরী চা হিসাবে গড়মিল, ২৬ দিনেও শোকজের জবাব দেননি পরিচালক

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::উত্তরা গ্রীণ চা কারখানায় তৈরী চা হিসাবে গড়মিল থাকায় চা বোর্ড শোকজ করলেও গত ২৬ দিনেও শোকজের জবাব দেননি পরিচালক।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আরিফ খান বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।সেখান থেকে ব্যবস্থা গ্রহন করবেন।

এর আগে গত ২৮ আগস্ট বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়, মজুদ রেজিষ্টার ও বাস্তবের সঙ্গে তৈরী চায়ের হিসাবে অমিল থাকায়, উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে নোটিশ করেন।

নোটিশে বলা হয়, চা কারখানায় গত ২৭ আগষ্ট পরিদর্শনকালে মজুদ রেজিষ্টার অনুযায়ী ঘতটুকু তৈরী চা বাস্তবে পাওয়ার কথা, তার চেয়ে অনেক কম চা পাওয়া গেছে। কম চা থাকার কারণে কেন চা আইন-২০১৬ এর বিভিন্ন ধারা মোতাবেক আপনি এবং আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হবে না। তা ৩১ আগস্টের মধ্যে বাংলাদেশ চা বোর্ড, আঞ্চলিক কার্যালয়, পঞ্চগড়-কে অবহিত করার জন্য বলা হয়।

উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক শাহ আলম মিঠু জানান,শোকজের জবাব দেওয়া হয়েছে।তবে চা বোর্ড কেন অস্বীকার করেছে তা জানা নাই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com