বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, একমাত্র বিএনপিই মানুষের পাশে থাকে: তারেক রহমান
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ‘সবার আগে আমরা’ ফাউন্ডেশন

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ‘সবার আগে আমরা’ ফাউন্ডেশন

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::পঞ্চগড় সদর উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে অর্থসহায়তা দিয়েছে ‘সবার আগে আমরা’ ফাউন্ডেশন নামের একটি স্থানীয় স্বেচ্ছসেবী সংগঠন।


সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মাহানপাড়া গ্রামের আগুনে ভস্মিভুত পরিবারটিকে নগদ ১০ হাজার টাকার চেক প্রদান করেন সংগঠনটির সভাপতি ওসমান গনি। চেক গ্রহণ করেন পরিবারের কর্তা জরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আল মামুন, সংগঠনটির প্রতিষ্ঠাতা আরোয়ার হোসেন, পরিচালক বদিউজ্জামান, সদস্য ইউসুফ আলী, লুৎফর রহমান, সাইফুল হক প্রমুখ।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর জরিফুল ইসলামের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তার তার বাড়ির চারটি ঘর পুড়ে যায়।

সংগঠনটির সদস্য ইউসুফ আলী বলেন, আমরা অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং বিভিন্ন জনকল্যাণ মূলক ও সামাজিক কাজে ভুমিকা রাখতে সংগঠনের কার্যক্রম শুরু করেছি। আমাদের এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।
জরিফুলের পাশাপাশি হাফিজাবাদ ইউনিয়নের ফুলপাড়া গ্রামের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত এক মেধাবী শিক্ষার্থীকেও ৫ হাজার টাকা শিক্ষা সহায়তা দেয়া হয়েছে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com