বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
চরমোনাই পীর ভণ্ড, জামায়াত জাতীয় বেইমান: শহীদ উদ্দীন এ্যানী

চরমোনাই পীর ভণ্ড, জামায়াত জাতীয় বেইমান: শহীদ উদ্দীন এ্যানী

ডেস্ক রিপোর্ট::ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে সদর পূর্ব বিএনপির প্রতিনিধি সম্মেলনে তিনি এ সমালোচনা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের নাম উল্লেখ না করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, ‘চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড। যারা শেখ হাসিনাকে স্থায়িত্ব দিয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। শেখ হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (দলটির আগের নাম), এই পাখা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটি জাতীয় বেইমান।’

তিনি আরও বলেন, ‘তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে, বিগত ১৭ বছর তারা কোথায় ছিল? তখন তো আমরা পাখা মার্কা পাইনি।’

এ সময় জামায়াতের সমালোচনা করে এ্যানী বলেন, ‘পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামের ভূমিকা এবং তারা ১৯৮৬ ও ১৯৯৬ সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করে নাই, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। শেখ হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেইমান হিসেবে, আত্মস্বীকৃত বেঈমান হিসবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল।’

জামায়াতকে উদ্দেশ্য করে এ্যানী বলেন, ‘আপনারা যখন ক্ষমতার জন্য আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন, তখন দেশের মানুষ সেই বেইমানি ভুলে যায়নি। আজ আবার ভিন্ন নামে, ভিন্ন ছদ্মবেশে মাঠে নামতে চান। কিন্তু জাতি আর আপনাদের সেই ভণ্ডামিতে বিশ্বাস করবে না। আওয়ামী লীগের হাতের লাঠি হয়ে জনগণকে পেছন থেকে আঘাত করার রাজনীতি বন্ধ করতে হবে।’


সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) নির্বাচনের দাবির আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘ইসলামের নামে তারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব জাতীয় বেইমানদের চিহ্নিত করতে হবে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না, আমরা ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করব।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com