বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অক্ষত নবজাতক, নানীর মৃ ত্যু

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অক্ষত নবজাতক, নানীর মৃ ত্যু

নিজস্ব প্রতিবেদক::মাদারীপুরে মাইক্রোবাসের ধা ক্কায় ইজিবাইকের যাত্রী এক বৃদ্ধা নি হত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন এক নবজাতকসহ আরো ৪ জন।

রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণাপাড়া এলাকায় ঘটে এ দু র্ঘটনা। নি হত নাসিমা বেগম (৬২) ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের ইজু মিয়া শেখের স্ত্রী।


হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসপাতাল থেকে মেয়ে লাইজু আক্তারের সিজারিয়ান অপারেশনের সেলাই কে টে ইজিবাইকযোগে ৭দিনের শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন নানী নাসিমা বেগম। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসারের কর্ণপাড়া এলাকায় ইজিবাইক পৌঁছালে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস ধা ক্কা দেয়। মুহুর্তেই ইজিবাইকটি সড়কের পাশের খা দে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা রা যায় ৬২ বছর বয়সী নাসিমা বেগম। এ সময় আহ ত হয় ইজিবাইকে থাকায় শিশুসহ ৪ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com