বিজ্ঞাপন:
 
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে লালমনিরহাটে ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে লালমনিরহাটে ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

‎মামুনুর রশিদ মিঠু, লালমনিরহাট:: “মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র”শ্লোগানে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার,গনহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ মিনিটে লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চ অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

‎সমাবেশে বিশেষ বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিহাট জেলা শাখার সহ-সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী লালমনিরহাট -২ (আদিতমারী-কালীগঞ্জ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিহাট জেলা শাখার সহ-সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী লালমনিরহাট-১ (পাটগ্রাম -হাতীবান্ধা) শাইখুল হাদীস মুফতী ফজলুল করিম শাহারিয়া। 

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক

‎ডাঃ মশিউর রহমান,সাংগঠনিক সম্পাদক হাফেজ গাজী মোঃ রমজান আলী,জাতীয় ওলামা-মাশায়েখ আইমা পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল,‎ইসলামী শ্রমিক আন্দোলন লালমনিরহাট জেলা শাখার নেতা মোঃ আমিনুল ইসলাম প্রমূখ।

‎সমাবেশে বক্তরা,পিআর পদ্ধতি ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না বলে  বলেন। এজন্য আগামীতে দাবি আদায়ে সকলের প্রতি আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ। 

‎‎এসময়ে ইসলামী যুব আন্দোলন লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ,ইসলামী ছাত্র আন্দোলন,ইসলামী শ্রমিক আন্দোলনসহ  সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com