বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ভারতের ‘সেভেন সিস্টার্সকে’ আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাতের ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, থানায় মামলা বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ তিন মাস পর বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু অফিস কক্ষে প্রাথমিকের দুই শিক্ষকের হাতাহাতি জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন ওসমান হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে জামায়াতের নির্বাচনি সভায় ইউনিফর্ম পড়ে বক্তব্য, পরে পুলিশ সদস্য বরখাস্ত সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল গাইবান্ধার সবুজের এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে
বটিয়াঘাটায় আওয়ামী দোসরদের দিয়ে বিএনপির কমিটি করায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বটিয়াঘাটায় আওয়ামী দোসরদের দিয়ে বিএনপির কমিটি করায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক::খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী দোসরদের দিয়ে পকেট কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের খারাবাদ বাইনতলা বাজারে ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের নির্যাতন সহ্য করা বিএনপির কর্মীদের বাদ দিয়ে যারা অতীতে নির্যাতন করেছে, তাদের দিয়েই জেলা বিএনপির নেতারা কমিটি ঘোষণা করেছেন। জেলা কমিটির তৈয়বুর রহমান, উপজেলা আহ্বায়ক এজাজুর রহমান শামীম এবং সদস্য সচিব ফারুক খন্দকার কোনো আলোচনা ছাড়াই ইচ্ছামতো পকেট কমিটি করেছে। এতে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা অবিলম্বে এ অবৈধ কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হায়দার আদী, সিহাব উদ্দেশ্যে মোড়ল, মোঃ বোরহান সেখ, মোঃ আলী রেজা, মোঃ মোজাফ্ফার সেখ, মহাম্মদ আলী ফারাজী, টিপু খান, মোঃ মুজিবর ফরাজি, মোঃ আজিজুল সেখ, মোঃ রবিউল সেখ, পলাশ সেখ, মোতাহাব আলী, মোঃ আলম যেখ, মোঃ মাছুদ মোড়ল, মোঃ কবিরুল ইসলাম, মোঃ আতাউর রহমান, মোঃ বাবুল সেখ, হেলাল ফরাজি, মোঃ নাইমুল আকঞ্জি, মোঃ তুহিন সেখ, কাকলি খেলাম, মোছাঃ খাদিজা বেগম, রিয়াজুল শেখ, খানজাহান শেখ, লিটু মল্লিক, সাহিদুল শেখ, আশরাফ আলি, আফজাল শেখ, তহিদ শেখ, জাহিদ শেখ, চঞ্চল শেখসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com