বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
লালমনিরহাটে মসজিদে তালা মুসল্লিরা জুম্মার নামাজ আদায় করলেন সড়কে

লালমনিরহাটে মসজিদে তালা মুসল্লিরা জুম্মার নামাজ আদায় করলেন সড়কে

মামুনুর রশিদ মিঠু :: শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে তালা দেয়ায় মুসল্লিরা জুম্মার নামাজ আদায় করলেন সড়কের উপর। এই ঘটনায় ওই এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। 

জানা গেছে, জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদটি অর্ধশত বছর যাবত ওয়াক্তিয়া  মসজিদ হিসাবে ব্যবহার হয়ে আসছিল। কিন্তু বর্তমানে লোক সংখ্যা বৃদ্ধি হওয়ায় প্রায় এক বছর যাবত মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামাজ ও শুক্রবারের নামাজ আদায় করে আসছিলেন মুসল্লিরা। 


এদিকে বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী উত্তর গোবধা বাইতুন্নুর জামে মসজিদের কর্তৃপক্ষ ও যুবসমাজ নামধারী একটি কুচক্রী মহল শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কার্যক্রম বন্ধ করে দেয়ার পায়তারা  চালিয়ে আসছেন।  মুসল্লিদেরকে ওই মসজিদে শুক্রবারের নামাজ  আদায় না করার জন্য গত দুই মাস ধরে সন্ত্রাসীরা হুমকি প্রদর্শন করে আসছিল বলে অভিযোগ করেন স্থানীয় মুসল্লিরা এবং মসজিদ কর্তৃপক্ষ। গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ত্রাসীরা ওই মসজিদের মুসল্লিদের ওপর হামলা চালায় এবং মসজিদে তালা ঝুলিয়ে দেয়। এ ব্যাপারে স্থানীয় সেনা-ক্যাম্প কমান্ডার বরাবর অভিযোগ দাখিল করলে গত ১৪ সেপ্টেম্বর উভয় পক্ষের মধ্যে আপোস মীমাংসার মাধ্যমে স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানীকে তালা খুলে দেয়ার দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু তালা খোলার আগেই অভিযুক্তরা নামাজ আদায় করতে আসা আবু বক্করকে লোহার রড দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে আহত দুইজনকে লালমিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় উত্তর গোবধাগ্রামের মৃত আব্দুল করিমের ছেলে নকিবুল ইসলাম, নকিবুল ইসলামের ছেলে  জসিম মিয়া, জিয়াউদ্দিন এবং জাহিদ সহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তির নামে আদিতমারী থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। এছাড়াও লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ প্রদান করা হয়। 

এ ব্যাপারে শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় মসজিদের সভাপতি আনিসুর রহমান এবং সাধারণ সম্পাদক আমিনুল হক স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকে দায়ী করে বক্তব্য প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com