বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
পঞ্চগড়ে অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫ জন

পঞ্চগড়ে অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫ জন

নিজস্ব প্রতিবেদক:: পঞ্চগড়ে একটি আবাসিক এলাকা থেকে অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ছাত্রদল নেতা লাবু ইসলামসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে পঞ্চগড় জেলা স্টেডিয়াম সংলগ্ন একটি আবাসিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে সদর থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে লাবু ইসলাম, ফয়সাল আলীর ছেলে আনিস আহমেদ, বোদা উপজেলার চতুরাডাঙ্গী গ্রামের আমিনুল ইসলামের ছেলে আব্দুল বাছেদ, পটুয়াখালী জেলার গোলাচিপা থানার চান মিয়ার মেয়ে সীমা এবং দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোকছেদ আলীর মেয়ে কুলসুম।

এদের মধ্যে লাবু ইসলাম দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে বাড়িটিতে সন্দেহজনক লোকজনের আনাগোনা বেড়ে যাচ্ছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করে। দীর্ঘদিন ধরে ওই বাড়ির মালিক দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।


এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, নারীসহ পাঁচ জনকে গ্ৰেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে নারীর সাথে অনৈতিক অবস্থায় ছাত্রদল নেতা লাবু পুলিশের হাতে আটক হওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় অনৈতিক কাজে লিপ্ত থাকায় লাবু ইসলামকে বহিষ্কার করেছে দেবীগঞ্জ উপজেলা ছাত্রদল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com