বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া কিশোর গ্যাং অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক উত্তাপ, শুরুতেই বড় চাপে সরকার প্রাণঘাতী ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই চরফ্যাশনে সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য: থানায় জিডি রাজধানীর ৪০ ভাগ খুনের নেপথ্যেই রাজনীতি গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু শিক্ষিকা ও বিএনপি নেতার মারামারি, অবশেষে সেই নেতাকে বহিস্কার পঞ্চগড়ে বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি বেতন তুলছেন শিক্ষক, স্কুলে নেই ক্লাস— গাইবান্ধার চরাঞ্চলে শিক্ষা বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক::লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফ সিরাপ ১৩৭ বোতল ও একটি মোটরসাইকেল জব্দ করা করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ১৫ ব্যাটালিয়নের কুলাঘাট চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।


বিজিবি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে চালক ও যাত্রী পালিয়ে যান। পরে মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংক ও বিভিন্ন অংশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৫৪ হাজার ৮০০ টাকা এবং মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের বাজারমূল্য দাঁড়ায় ২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা।

.
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com