বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, মরদেহ উদ্ধার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক::লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফ সিরাপ ১৩৭ বোতল ও একটি মোটরসাইকেল জব্দ করা করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ১৫ ব্যাটালিয়নের কুলাঘাট চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।


বিজিবি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে চালক ও যাত্রী পালিয়ে যান। পরে মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংক ও বিভিন্ন অংশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৫৪ হাজার ৮০০ টাকা এবং মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের বাজারমূল্য দাঁড়ায় ২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা।

.
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com