বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বাবাকে দেখেনি নবজাতক কন্যা, ঈদের আগে মুক্তির অপেক্ষায় তিন সন্তানের বাবা নাছিম ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ ১৮ থেকে ২০ বছর ধরে কাজ করি, এই প্রথম একসঙ্গে ৯টি কবর খুঁড়লাম’ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা নিয়ে ব্লাস্টের সভা পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
‘ফ্যাসিস্ট হাসিনার কিলিং মিশনের শিকার সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজ’

‘ফ্যাসিস্ট হাসিনার কিলিং মিশনের শিকার সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজ’

সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান বলেছেন, ‘মাওলানা আব্দুল আজিজ ছিলেন দ্বীনের জন্য নিবেদিত প্রাণ। তিনি রাজনৈতিক কারণে নানা পর্যায়ে হয়রানির শিকার হন এবং ফ্যাসিস্ট হাসিনা তথাকথিত যুদ্ধাপরাধীর মামলা দিয়ে তাকে দেশান্তরিত করেন। দেশের বাইরে অবস্থানকালে তিনি মৃত্যু বরণ করেন। তিনি হাসিনার কিলিং মিশনের শিকার হয়েছেন এবং তার মৃত্যু পরিকল্পিত রাজনৈতিক প্রভাবের ফল।’

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল আজিজের চতুর্থ মৃত্যুবার্ষিকী এবং মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ আজিজিয়া বায়তুন নুর জামে মসজিদে এ আয়োজন করেন মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের সহ-সভাপতি রাশেদুল ইসলাম বাবু।

অধ্যাপক মাজেদুর রহমান বলেন, ‘মাওলানা আব্দুল আজিজ আধুনিক সুন্দরগঞ্জের উন্নয়নের রূপকার। ইসলামী আদর্শকে মানুষের জীবনে প্রতিষ্ঠিত করতে তিনি আজীবন সংগ্রাম করেছেন। দরিদ্র ও অসহায় মানুষের প্রতি তার সহানুভূতি আমাদের প্রেরণা যোগাচ্ছে। তার স্বপ্নময় সুন্দরগঞ্জকে আরও উন্নত ও সমৃদ্ধ করার চেষ্টা চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘মাওলানা আব্দুল আজিজ সাহেব ছিলেন একাধারে আলেমে দ্বীন, সমাজ সংস্কারক ও সফল রাজনীতিবিদ। তার হাত ধরেই সুন্দরগঞ্জে বহু মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার অঙ্গীকার করছি।’

সংগঠনটির সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সজিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সমাজ কল্যাণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ, সদস্য গোলাম রব্বানী বুলবুল প্রমুখ। পরে মাওলানা আব্দুল আজিজের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।

শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ী গ্রামের মৃত আজিজল হকের ছেলে নজরুল ইসলামকে ২ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়।

সুদীপ্ত শামীম/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com