বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে আনসার সদস্য বরখাস্ত শিশু নন্দিনী হত্যা পুলিশের দুই মামলায় গ্রেপ্তার ১০, কয়েকটি গ্রামে গ্রেপ্তার আতংক সম্পাদক গ্রেপ্তার-সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘অগ্রযাত্রা প্রতিদিন’ এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম গ্রেপ্তার চোর ‘সন্দেহে’ মেডিকেল চত্বরে যুবককে হত্যা, তিন নার্সিং ছাত্র গ্রেপ্তার পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযান থেকে ৪ আসামি ছিনতাই: পুলিশের ওপর হামলা, অতঃপর ফের গ্রেপ্তার ১৭ বছরের প্রবাস শেষে নিজের উপার্জনের হিসাব চাইতেই শিকলবন্দী জামাই ৮২৫ কোটি টাকার প্রকল্পে ধস, যমুনা গিলে খাচ্ছে সিসি ব্লক গাজীপুরে আবাসিক এলাকায় পুরাতন ব্যাটারি কারখানা, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ
শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ

শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ

ডেস্ক রিপোর্ট :: দেশের শিক্ষা খাতে মামলার চাপ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিয়োগ-পদোন্নতি ও প্রশাসনিক কার্যক্রমের বড় একটি অংশ আটকে আছে আদালতের নির্দেশ ও আইনি জটিলতায়। শিক্ষা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রায় ৮৩ হাজারের বেশি মামলার প্রভাবে শিক্ষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে হাজার হাজার নিয়োগ ঝুলে আছে।

এর ফলে প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে, বাড়ছে শূন্যপদ এবং সংকটের মুখে পড়ছে শিক্ষা কার্যক্রম। সবচেয়ে বড় প্রভাব পড়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকটে। দীর্ঘদিনের মামলাজটে বর্তমানে প্রায় ৩৪ হাজার প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে।

শিক্ষা প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৮৩ হাজার ৫০০ মামলা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিক্ষা খাতের কার্যক্রমে প্রভাব ফেলছে। যার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর, বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৩ হাজার ৭৮টি মামলা বিচারাধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com