বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে আনসার সদস্য বরখাস্ত শিশু নন্দিনী হত্যা পুলিশের দুই মামলায় গ্রেপ্তার ১০, কয়েকটি গ্রামে গ্রেপ্তার আতংক সম্পাদক গ্রেপ্তার-সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘অগ্রযাত্রা প্রতিদিন’ এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম গ্রেপ্তার চোর ‘সন্দেহে’ মেডিকেল চত্বরে যুবককে হত্যা, তিন নার্সিং ছাত্র গ্রেপ্তার পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযান থেকে ৪ আসামি ছিনতাই: পুলিশের ওপর হামলা, অতঃপর ফের গ্রেপ্তার ১৭ বছরের প্রবাস শেষে নিজের উপার্জনের হিসাব চাইতেই শিকলবন্দী জামাই ৮২৫ কোটি টাকার প্রকল্পে ধস, যমুনা গিলে খাচ্ছে সিসি ব্লক গাজীপুরে আবাসিক এলাকায় পুরাতন ব্যাটারি কারখানা, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ
দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক :: দুপুর ১টার মধ্যে দেশের ১৩ জেলার ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আজ শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৫টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com