বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
গাজীপুরে আবাসিক এলাকায় পুরাতন ব্যাটারি কারখানা, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ

গাজীপুরে আবাসিক এলাকায় পুরাতন ব্যাটারি কারখানা, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ

মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর কাশিমপুরের মাধবপুর ছাপড়া মসজিদ এলাকায় মেজর এর বাউন্ডারির ভিতরে। ইউনুস নামে এক ব্যক্তি ঝুটের গোডাউন হিসেবে ব্যবহার করার জন্য ভাড়া নেয় কারখানার ভিতরে কয়লার ৫০ টি বস্তা রয়েছে রাত ১১:০০ টার পরে ব্যাটারি পড়ানো হয় যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন কার্যক্রম শুরু করেন।

এর আগেও পুরাতন ব্যাটারির কারখানা করেছিল এখানে পরে প্রশাসন এসে বন্ধ করে দেয়, আবাসিক এলাকার মধ্যে পুরাতন ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। বাউন্ডারি সেটের মালিক কে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি ।

পুরাতন ব্যাটারি ব্যবসায়ী ইউনুস এর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোন ব্যাখ্যা দিতে পারেননি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কারখানা থেকে নির্গত ধোঁয়া, দুর্গন্ধ ও ক্ষতিকর বর্জ্যের কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানাটি আবাসিক এলাকায় পরিচালিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বিশেষ করে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্যের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা নিরাপদ পরিবেশে বসবাস করতে চাই।”

বিশেষজ্ঞদের মতে, পুরাতন ব্যাটারি থেকে সীসাসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান পরিবেশে ছড়িয়ে পড়লে তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এজন্য যথাযথ পরিবেশগত নিয়ম মেনে কারখানা পরিচালনা করা জরুরি।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালকের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য জানা যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com