বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় মসজিদের মক্তবে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মুক্তাগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার উপজেলা পরিষদে জমা দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থী ও শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাদ্য বিতরণ

গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থী ও শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাদ্য বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানীয় জল ও হালকা খাদ্যসামগ্রী (বিস্কুট) বিতরণ করা হয়েছে।

রবিবার (৪ মে) দুপুর ১টা থেকে গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। প্রচণ্ড গরমে জনসাধারণের কষ্ট লাঘবে ছাত্রদলের এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রনেতা শাহরিয়ার নাজিম, নাফি হাসানাত, রিয়াদুল রাকিব, শেখ ইমরান, আনাস সাদ, এরফান আহমেদসহ আরও অনেক নেতাকর্মী।

এ সময় ছাত্রনেতারা জানান, ‘ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করেছি।’

উল্লেখ্য, চলমান তীব্র দাবদাহে জনসাধারণের ভোগান্তি লাঘবে দেশজুড়ে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে এমন সেবামূলক কর্মসূচি পালিত হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com