বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল বিডিইআরএম লালমনিরহাট জেলা শাখার আয়োজনে, আলোচনা সভা অনুষ্ঠিত ‎ নবীর (সা.) অবমাননায় মৃত্যুদণ্ডের আইন চাইলেন এমপি হানজালা ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:: পঞ্চগড়ে দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়া এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করার অভিযোগে আবু হাসান নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের পেছনের একটি চিপাগলিতে এ ঘটনা ঘটে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না বাদীর অভিযোগ, আসামীর স্বীকারোক্তি এবং সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আবু হাসান পঞ্চগড় সদর ইউনিয়নের ডুডুমারি এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই কলেজছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে চিপাগলিতে পৌঁছালে আবু হাসান তার পথরোধ করে। এ সময় তিনি টাকার বিনিময়ে তার সঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে এবং গণধোলাই দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করেন।

ভুক্তভোগী ছাত্রীর মা জানান, ঘটনার পর তার মেয়ে আতঙ্কে রয়েছে। তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর শাস্তির দাবি জানান।

অপরদিকে দণ্ডপ্রাপ্ত আবু হাসান দাবি করেন, তিনি শুধু ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং পরে ক্ষমাও চেয়েছেন।

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, এই রায় সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে এবং এ ধরনের অপরাধ দমনে সহায়ক হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com