খাজা রাশেদ,লালমনিরহাট।। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে, ও নাগরিক উদ্যোগ এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫ টায়,শহরের
ড্রাইভার পাড়া হরিজন কলোনিতে, বিডিইআরএম এর জেলা পর্যায়ে আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সভাপতি উত্তম কুমার ভক্ত।
এতে সভাপতিত্ব করেন, বিডিইআরএম জেলা কমিটির সভাপতি নন্দ দাস ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ঘুগলু বাবু বাঁশফোর।

আলোচনায় বক্তারা বৈষম্য বিলোপ আইনসহ দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবি বাস্তবায়নে, সরকারের প্রতি আহবান জানান। এবং সংগঠনকে গতিশীল করতে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বিডিইআরএম লালমনিরহাট জেলা কমিটির নতুন কমিটি গঠন করা হয়।
এ সময় সভাপতি হিসেবে নন্দ দাস, সাধারণ সম্পাদক ঘুগলু বাবু বাঁশফোর ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন নিমাই বাঁশফোরকে মনোনীত করা হয়।
Leave a Reply