বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার কুড়িগ্রামে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস
ইরানের প্রধান তেল মজুত দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের প্রধান তেল মজুত দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক: ইরানের তেল বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে গতকাল রাতভর বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথের ইরানে হামলা জোরদারের হুমকির মধ্যেই এ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা ও সিএনএনের ভৌগোলিকভাবে শনাক্ত করা এক ভিডিওতে দেখা গেছে, ইরানের খারগ দ্বীপে মার্কিন হামলায় বিমানবন্দর ও রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পারস্য উপসাগরের ইরানের উপকূল থেকে ২৬ কিলোমিটার এবং হরমুজ প্রণালি থেকে ৪৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ৫ বর্গমাইল আয়তনের খার্গ দ্বীপ ইরানের ‘অর্থনৈতিক মেরুদণ্ড’ এবং জ্বালানি বাণিজ্যের ‘প্রাণ’ হিসেবে পরিচিত।

তেলের অভয়ারণ্য খ্যাত ভূখণ্ডটি ইসলামি প্রজাতন্ত্রের জন্য যতখানি তাৎপর্য বহন করে তার চেয়ে বেশি জরুরি বিশ্ব তেল বাজারের জন্য। ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০-৯৫ শতাংশ এই দ্বীপের মাধ্যমে বিশ্ববাজারে রপ্তানি হয়।

দেশটির অর্থনীতির ‘হৃৎপিণ্ড’ বা ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত এ ভূখণ্ডেই রয়েছে ইসলামি প্রজাতন্ত্রের প্রধান বন্দর ও সবচেয়ে বড় নৌপথ যেটি মূলত তেল ও গ্যাস পরিবহণের জন্য ব্যবহার হয়।

মার্কিন বাহিনী যদি খার্গ দ্বীপে ইরানের জ্বালানি তেল অবকাঠামো এবং স্থাপনাগুলোতে হামলা করে, তাহলে মধ্যপ্রাচ্যে সক্রিয় সব মার্কিন তেল কোম্পানি এবং সেসবের সঙ্গে সম্পর্কিত কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপে’ পরিণত করার হুমকি দিয়েছে ইরানের ইসলামির রেভ্যুলশনারি গার্ড কোর (আইআরজিসি)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com