বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস ‎একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ, বাড়িছাড়া হয়ে মানবেতর জীবন রংপুরের তারাগঞ্জে প্রেম করে বিয়ে, বাবার বাড়িতে গিয়ে শিকলবন্দী কিশোরী কলেজে হাঁটুপানি, এবার পা তুলে দিলেন অনার্সের ফাইনাল পরীক্ষা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ বাড়াবাড়ি দেখলে বলতে ইচ্ছা করে ‘তোরা রাজাকার’: সংসদে স্বাস্থ্যমন্ত্রী বৃষ্টির কারণে চাহিদা কিছুটা কমলেও, এত তেল যাচ্ছে কোথায়?
রংপুরের তারাগঞ্জে প্রেম করে বিয়ে, বাবার বাড়িতে গিয়ে শিকলবন্দী কিশোরী

রংপুরের তারাগঞ্জে প্রেম করে বিয়ে, বাবার বাড়িতে গিয়ে শিকলবন্দী কিশোরী

স্টাফ রিপোর্টার :: বাবা-মায়ের অমতে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেন এক কিশোরী। শ্বশুরবাড়িতে তিন মাসের সংসারও করেন স্বাভাবিকভাবেই। তবে বাবা-মায়ের আশ্বাসে কয়েক দিনের জন্য বাবার বাড়িতে ফিরে আসেন তিনি। কিন্তু সেই ফেরা যেন কাল হয়ে দাঁড়ায়। মাত্র দুই দিনের মাথায় স্বামীর ঘরে ফিরে যেতে চাইলে পরিবারের বাধার মুখে পড়েন কিশোরী। একপর্যায়ে তাঁকে শিকল দিয়ে ঘরের ভেতরে আটকে রাখার অভিযোগ ওঠে পরিবার ও স্বজনদের বিরুদ্ধে।

এ ঘটনা জানাজানি হলে শ্বশুরের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের মাছুয়াপাড়া গ্রামে শিকলবন্দী অবস্থায় কিশোরীকে উদ্ধার করা হয়।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী গ্রামের বাসিন্দা মজনু মিয়া ছেলে মাহাবুব আলম মুন্নার সঙ্গে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের মাছুয়াপাড়া গ্রামের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন মাস আগে মুন্নার হাত ধরে ঘর ছাড়েন ওই কিশোরী। বিয়ে করে সেখানে তিন মাস সংসারও করেন। কিন্তু পুত্রবধূ তাঁর বাবার বাড়িতে বেড়াতে গেলে তাঁকে আটক করে শিকলে বেঁধে রাখা হয়।

কিশোরীর শ্বশুর মজনু মিয়া বলেন, ‘ছেলেমেয়ে যখন আমার বাড়িতে আসে, আমি তাদের মেনে নিয়ে সংসার করতে দিই। ১৭ দিন আগে ছেলের বউয়ের ছোট বোন ও তার দাদি আমার বাড়িতে আসে। আমরা তাদের আপ্যায়ন করি। তারা মেয়ের জামাইকে মেনে নেবে বলে বউকে সঙ্গে নিয়ে যায়। আমার ছেলে কয়েক দিন আগে তার শ্বশুরবাড়ি যায় বউকে আনতে। সেখানে গিয়ে আমাকে ফোন করে জানায়, ছেলের বউকে তার বাবা-মা ১৫ দিন ধরে লোহার শিকলে বন্দী করে রেখেছে। আমাদের পরিবারে তাকে পাঠাবে না। মেয়েটাকে মারধরও করে। পরে আমি থানায় লিখিত অভিযোগ দিই।’

মজনু মিয়া আরও বলেন, বউয়ের বর্তমান বয়স ১৭ বছর ৯ মাস। তাঁরা নিজেরাই কোর্ট ম্যারেজ করেছেন। আজ পুলিশ প্রশাসন বউকে তাঁর বাবার বাড়ি থেকে উদ্ধার করেছে।

এ বিষয়ে মেয়ের পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কথা বলতে রাজি হননি।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে যৌথ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে সমাজসেবা দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে এসি ল্যান্ডসহ পুলিশ ও আমরা ওই মেয়ের বাসায় যাই। সেখানে গিয়ে দেখি, মেয়েকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। শিকল বাঁধা অবস্থায় পাওয়ার কারণে তাকে উদ্ধার করে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র রংপুরে পাঠানো হয়েছে। ওই কিশোরীর তিন মাস আগে বিয়ে হয়েছিল। কিন্তু ১৮ বছর না হওয়ায় বিয়ে রেজিস্ট্রেশন হয়নি। ১৮ বছর হতে এখনো তিন মাস বাকি। তিন মাস সে শিশু পুনর্বাসন কেন্দ্রেই থাকবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com