বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলে বড় ভাইয়ের চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ওসির বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ, ভিডিও ভাইরাল বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ গৃহকর্মীকে নির্যাতন, পুলিশ দম্পতি কারাগারে নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০
দক্ষিণ আইচা পল্লী বিদ্যুৎ অফিস ক্রিকেট টুর্নামেন্টে জেলায় চ্যাম্পিয়ন

দক্ষিণ আইচা পল্লী বিদ্যুৎ অফিস ক্রিকেট টুর্নামেন্টে জেলায় চ্যাম্পিয়ন

হাসান লিটন, ‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::‎মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে লালমোহন জোনাল অফিসকে পরাজিত করে দক্ষিণ আইচা সাব জোনাল অফিস চ্যাম্পিয়ন হয়েছে।

‎রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ভোলার লালমোহন কলেজ মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে লালমোহন জোনাল অফিস নির্ধারিত ১২ ওভারে ১১ ওভারেই সব উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আইচা সাব জোনাল অফিস মাত্র ৮ ওভার ২ বল খেলে ৯৬ রান সংগ্রহ করে জয়ী হন।

‎খেলা চলাকালে উপস্থিত ছিলেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস, লালমোহন জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহমুদুল অনিক এবং চরফ্যাশন জোনাল অফিসের ডিজিএম প্রভাকর দাশ।

খেলায় ‎লালমোহন জোনাল অফিস দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এজিএম (ওএন্ডএম) খালেদ মাসুম মজুমদার এবং দক্ষিণ আইচা সাব জোনাল অফিস দলের অধিনায়ক ছিলেন এজিএম কাউছার আহাম্মদ।

‎খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন চরফ্যাশন জোনাল অফিসের এজিএম আব্দুল্লাহ আল মামুন।

‎আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আইচা সাব জোনাল অফিসের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com