বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলে বড় ভাইয়ের চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ওসির বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ, ভিডিও ভাইরাল বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ গৃহকর্মীকে নির্যাতন, পুলিশ দম্পতি কারাগারে নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের অভ্যুত্থানের পরে আজকে ১২ই ডিসেম্বর ২০২৫ সালে দাঁড়িয়ে শরিফ ওসমান হাদির গায়ে যে বুলেটটা লেগেছে, হত্যার উদ্দেশ্যে তার মাথায় যে বুলেট মারা হয়েছে। এই বুলেট শুধু শরিফ ওসমান হাদির মাথায় নয়, এই বুলেট বাংলাদেশের ফ্যাসিস্ট এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যে অভ্যুত্থান- সেই অভ্যুত্থানের বুকে করা হয়েছে।
সারজিস আরো বলেন, এই গুলিটা করা হয়েছে যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে তাদের ভয় দেখানোর জন্য।

শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়াগায় এসে শেষ হয়। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে সারজিস এ কথা বলেন।

সারজিস আরো বলেন, অভ্যুত্থানের পর গত এক বছরে দেশ পরিবর্তনে যুক্ত থাকা বিভিন্ন স্তরের ব্যক্তিরা ফ্যাসিস্ট কালপিটদের সুযোগ করে দিচ্ছে। আর এই গুলির মাধ্যমে যারা বাংলাদেশে ষড়যন্ত্র করতে চাচ্ছে, আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখে দিতে চাচ্ছে, নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতিকে বানচাল করতে চাচ্ছে, ওই এজেন্টের এটা হচ্ছে একটা খেলা। হাদিকে গুলির মাধ্যমে এই খেলাটা শুরু করল।
এসময় জেলার বিভিন্ন স্তরের মানুষ সহ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com