বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ওসির বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ, ভিডিও ভাইরাল বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ গৃহকর্মীকে নির্যাতন, পুলিশ দম্পতি কারাগারে নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০ ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নামালেন প্রধান শিক্ষক, অনুমতির দাবিকে ‘মিথ্যা’ বলছে প্রশাসন নামাজ পড়তে চাইলে ভারতে থাকা চলবে না, বাংলাদেশ বা পাকিস্তানে যান: বিজেপি মন্ত্রী
রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক

রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক

ডেস্ক রিপোর্ট::কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগী দেখার ফাঁকে মোবাইল ফোনে গেম খেলতে দেখা গেছে কর্তব্যরত চিকিৎসক ডা. শামরিন সুলতানাকে (তৃনা)। এক হাতে প্রেসক্রিপশন করা, অন্য হাতে মোবাইল ফোনে গেম খেলার এমন দৃশ্যের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ঘটনাটি জানাজানি হতেই রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগী পাশে দাঁড়িয়ে থাকলেও ডা. তৃনা মোবাইল স্ক্রিনে গেম খেলায় ব্যস্ত। এ ঘটনায় সেবা প্রার্থীরা প্রশ্ন তুলেছেন মানুষের জীবনের মতো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে একজন চিকিৎসকের দায়িত্বজ্ঞানহীন আচরণে রোগীরা কতটা নিরাপদ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী জানান, আমরা চিকিৎসার জন্য হাসপাতালে আসি, এখানে ডাক্তারদের হাতেই থাকে আমাদের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত। কিন্তু যেভাবে তিনি রোগী দেখছেন, তাতে স্পষ্ট অবহেলা লক্ষ্য করা যায়। কুষ্টিয়াতে অনেক বেসরকারি ক্লিনিক আছে, সেখানে উচ্চ ভিজিটের বিনিময়ে যত্নসহকারে রোগী দেখা হয়। কিন্তু সরকারি হাসপাতালে যদি শুরুতেই এমন অবহেলা দেখা দেয় তবে আমরা কুষ্টিয়াবাসী কোথায় যাবো। তারা সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনারুল কবির বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ডিউটিরত অবস্থায় মোবাইলে গেম খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনার বিষয়ে জানতে ডা. শামরিন সুলতানা তৃনার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোন রিসিভ হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com