বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে, ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা আ. লীগের ছিল বঙ্গবন্ধু আর এ সরকারের আছে কার্ডবন্ধু: রাশেদ প্রধান গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, মরদেহ উদ্ধার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট
বেনাপোলে ট্রাক থেকে এয়ার পিস্তল ও গুলিসহ ২ ভারতীয় আটক

বেনাপোলে ট্রাক থেকে এয়ার পিস্তল ও গুলিসহ ২ ভারতীয় আটক

অনলাইন ডেস্ক :: দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ভারতীয় একটি ট্রাক থেকে এয়ার পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল ইয়ার্ডে এ অভিযান চালানো হয়। আটককৃত ট্রাকের (নম্বর: সিজি-০৪-পি ইউ-৫২৮৮) চালক রামদাস (৪০) ও হেলপার গুরজিত সলুজা (৫৪) ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বাসিন্দা।

ট্রাকচালক গুরজিত সলুজা দাবি করেন, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় দস্যু ও ছিনতাইকারীদের হাত থেকে আত্মরক্ষার জন্য তারা এয়ার পিস্তল ব্যবহার করে থাকেন। ভারতে এগুলো সহজলভ্য এবং পাখি শিকারেও ব্যবহৃত হয় বলে জানান তিনি। মহারাষ্ট্র থেকে কাঁচামরিচের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদের আটক করা হয়।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, আটককৃত চালানটি বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান সিমু এন্টারপ্রাইজ এবং ভারতের রপ্তানিকারক প্রতিষ্ঠান সেন শিপিং লাইনস-এর মাধ্যমে পাঠানো হয়েছিল।

২৪ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে ট্রাকটি তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় অস্ত্রসহ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com