বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা
আ.লীগের ক্লিন ইমেজ ব্যক্তিদের মনোনয়ন দেবে জাপা

আ.লীগের ক্লিন ইমেজ ব্যক্তিদের মনোনয়ন দেবে জাপা

রংপুর অফিস: আওয়ামী লীগের সমর্থক হলেও যদি কারও বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ না থাকে এবং তার পরিচিতি ‘ক্লিন ইমেজ’-এর হয়, তাহলে সেই ব্যক্তি জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়ে দলীয় মনোনয়ন পেতে পারেন বলে জানিয়েছেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

শনিবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাপার দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

মোস্তফা বলেন, ‘আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা নেই, আমরা যদি মনে করি সে যোগ্য প্রার্থী, তাহলে আমরা মনোনয়ন দেবো না কেন? আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই এমন সিদ্ধান্ত নিতে পারি।’

কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। তবে যদি আমাদের নিজ দলের প্রার্থীর চেয়ে ভালো, ক্লিন ইমেজের এবং সহিংসতায় জড়িত না এমন কেউ পাওয়া যায়, তাহলে তাকেই মনোনয়ন দেওয়া হবে।’

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ফরিদপুর, গোপালগঞ্জসহ কয়েকটি জেলাকে ইঙ্গিত করে মোস্তফা বলেন, ‘সেসব এলাকায় যদি ক্লিন ইমেজের কেউ জাতীয় পার্টিতে যোগ দেন, তাহলে তাকেই মনোনয়ন দেওয়া হবে।’

এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে মোস্তফা বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে বিএনপির একটি ইতিবাচক ভূমিকা থাকা প্রয়োজন। বিএনপি যদি সব দলকে নিয়ে না চলে, তাহলে একসময় একা হয়ে যাবে। জাতীয় পার্টি যদি নির্বাচনে না যায়, জামায়াত, ইসলামী ঐক্যজোট, গণঅধিকার পরিষদসহ অন্য দলগুলো যদি পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া নির্বাচনে না যায়, তখন বিএনপি একা হয়ে পড়বে। এতে নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা হারাবে।’

তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে একঘরে করার জন্য স্বাধীনতাবিরোধী শক্তিরা সক্রিয়। তারা দেখছে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারে, তাই নানা অজুহাতে তাদেরকে বিপদে ফেলতে চায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com