বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে বহুল আলোচিত ক্লুলেস ছিনতাই মামলার আসামি গ্রেফতার

লালমনিরহাটে বহুল আলোচিত ক্লুলেস ছিনতাই মামলার আসামি গ্রেফতার

মোঃ কেফায়েত উল্লাহ,নিজস্ব প্রতিবেদক::লালমনিরহাটে বহুল আলোচিত ও একাধিক ক্লুলেস ছিনতাই মামলার আসামি মাসুদ রানাকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।এসময় ছিনতাইকরা মালামালও উদ্ধার করা হয়েছে।

‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কিশামত গোড়ল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত মাসুদ রানা আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চরিতাবাড়ি এলাকার আব্দুল খালেকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও গোয়েন্দা এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি দল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এতে দীর্ঘদিন ধরে আলোচিত কয়েকটি ছিনতাই মামলার রহস্য উন্মোচন সম্ভব হয় এবং সংশ্লিষ্ট আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া মালামাল বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত করা হয়েছে।

‎পুলিশ জানায়, গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে লালমনিরহাটসহ আশপাশের এলাকায় বিভিন্ন ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার অন্যান্য দিক তদন্তাধীন রয়েছে।

‎গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

‎লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতারের পর একাধিক ক্লুলেস ছিনতাই মামলার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। সেই সঙ্গে জনগণকে সন্দেহজনক কোনো তথ্য পেলে ডিবি পুলিশকে অবহিত করার অনুরোধ জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com