বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ও এসকাফসহ আটক ২

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ও এসকাফসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক::লালমনিরহাটের কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল, ১০০ বোতল এসকাফসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।


র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায়ি ইং ০৪/০৯/২০২৫ তারিখ সকাল ১১.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউপির ৮নং ওয়ার্ডস্থ চন্দ্রপুর উত্তর পাড়া গ্রামস্থ মোঃ বাদশা আলম, পিতা-মৃত ওবায়দুল এর বসত বাড়ির সামনে পশ্চিমপার্শ্বে মূল ফটকের সামনে মাটির কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল তল্লাশি করে ১০০ বোতল ফেন্সিডিল ও ১০০ বোতল ESKuf এবং একটি মোটরসাইকেল উদ্ধার’সহ আসামি ১। মোঃ হোসেন আলী (৫০), পিতা-মৃত সাজম আলী, মাতা-মোছাঃ হাসনা বেগম, সাং-মোঙ্গাগাছ, ২। শ্রী পুষ্প রায় (২৫), পিতা-শ্রী মাদব রায়, মাতা-শ্রীমতী নাড্ডিবালা, সাং-পাইকেরটারী, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com