বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বাবাকে দেখেনি নবজাতক কন্যা, ঈদের আগে মুক্তির অপেক্ষায় তিন সন্তানের বাবা নাছিম ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ ১৮ থেকে ২০ বছর ধরে কাজ করি, এই প্রথম একসঙ্গে ৯টি কবর খুঁড়লাম’ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা নিয়ে ব্লাস্টের সভা পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কা, ইজিবাইকের ২ যাত্রী নিহত

ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কা, ইজিবাইকের ২ যাত্রী নিহত

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড় জেলার সদর উপজেলার হেলিপ্যাড ডাংগাপাড়া এলাকায় ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ দুই ইজিবাইক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের আরও তিনজন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর পরেই ক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল সড়ক দুর্ঘটনায় ২ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করে  বলেন, এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করাসহ ঘটনার তদন্ত চলছে।

নিহতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের সাত বছর বয়সী ছেলে ইয়াসিন আলী এবং অমরখানা বালিয়াডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ৫৫ বছর বয়সী ছেলে আহমদ আলী।

আহতরা হলেন- চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত শিশু ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) এবং কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)। তাদের মধ্যে শরিফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয়রা জানান, একটি ইজিবাইক পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিল। হেলিপ্যাড ডাংগাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই লেনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু ইয়াসিন ও আহমদ আলীকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. শামসুল আরেফিন  বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ৫ জনকে আনা হয়। এর মধ্যে ২ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। ঘটনায় আহতদের আমরা চিকিৎসা দিয়ে একজনকে রংপুরে রেফার করেছি।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক মাইক্রোবাস ও ট্রাকটিকে আটক করে এবং প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com